'চায়না প্লাস ওয়ান' নীতি: - ২০০৮ সালের গোড়ার দিকে জাপান সরকার অন্যান্য দেশের সঙ্গে ব্যবসা বাড়ানোর মাধ্যমে একটি নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে 'চায়না প্লাস ওয়ান' নীতি ঘোষণা করেছিল। - চীনে উৎপাদন খরচ বেড়ে যাওয়া, দক্ষ কর্মীর অভাব ও সেখানে জাপানি বিনিয়োগকারীদের লাভের পরিমাণ কমে যাওয়ায় টোকিও এই উদ্যোগ নিয়েছিল। - 'চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি' এত ভালোভাবে কাজ করছে যে, বাংলাদেশ থেকে পণ্য, বিশেষ করে তৈরি পোশাকের চালান দ্রুত বেড়ে যাচ্ছে। - ২০০৮ থেকে ২০১০ সালের মধ্যে দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের চালান জাপানে ১৭৫ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করে। - এশিয়ার দেশগুলোর মধ্যে জাপানে বাংলাদেশ প্রথম রপ্তানি করে। - ২০১৫-১৬ অর্থবছরে রপ্তানির পরিমাণ দাঁড়ায় ১.৩২ বিলিয়ন ডলার। - ২০১৯-২০ সালে করোনা মহামারির সময়ও জাপানে বাংলাদেশ ১.২০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছিল। - ২০২২-২৩ অর্থবছরে এই খাতে রপ্তানি আয় ১.০৯ বিলিয়ন ডলার বেড়ে দাঁড়ায় ১.৫৯ বিলিয়ন ডলার। - দেশের পণ্য উৎপাদনকারীরা ২০৩০ সালের মধ্যে জাপান থেকে পোশাক রপ্তানি আয়ের লক্ষ্য ১০ বিলিয়ন ডলার নির্ধারণ করেছেন।