বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে জাতীয় সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার সম্পর্কে উল্লেখ রয়েছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: অনুচ্ছেদ ৭৪
সঠিক উত্তর
সঠিক উত্তর: অনুচ্ছেদ ৭৪
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• জাতীয় সংসদের স্পিকার:
- বাংলাদেশের সংবিধানের ৭৪ অনুচ্ছেদে জাতীয় সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন ও তাদের পদত্যাগের নিয়মাবলি উল্লেখ করা হয়েছে।
- সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যরা নিজেদের মধ্য থেকে একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচন করেন।
- স্পিকার সংসদের অভিভাবক হিসেবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে অধিবেশনের শৃঙ্খলা রক্ষা এবং কার্যপ্রণালী বিধি অনুযায়ী তা পরিচালনা করেন।
- জাতীয় সংসদের অধিবেশন পরিচালনা করেন স্পিকার।
- স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার অধিবেশন পরিচালনা করেন।
- সংসদে কোনো বিষয়ে ভোটগ্রহণে সমতা দেখা দিলে (অর্থাৎ পক্ষে ও বিপক্ষে সমান ভোট পড়লে) স্পিকার সিদ্ধান্তসূচক ভোট বা 'কাস্টিং ভোট' (Casting Vote) দিতে পারেন। সাধারণ অবস্থায় তিনি ভোট দেন না।
অন্যদিকে,
অনুচ্ছেদ ৭২: সংসদের অধিবেশন।
অনুচ্ছেদ ৭৩: সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী।
অনুচ্ছেদ ৭৫: কার্যপ্রণালী-বিধি, কোরাম প্রভৃতি।
তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান ও সংসদ কার্যবিধি।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন