বিরিশিরি কালচারাল একাডেমি নেত্রকোনা জেলার দুর্গাপুরের বিরিশিরিতে অবস্থিত। এটি ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়। বিরিশিরি কালচারাল একাডেমি দেশের প্রথম উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। বিরিশিরিতে গারো নৃগোষ্ঠী বসবাস করে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশে বর্তমানে মোট ৮টি উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান চালু রয়েছে। এগুলো হলো: - ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি, বিরিশিরি নেত্রকোনা - ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাঙামাটি - ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি - ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, বান্দরবান - কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র, কক্সবাজার - রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি, রাজশাহী - মণিপুরী ললিতকলা একাডেমি, কমলগঞ্জ, মৌলভীবাজার - রাখাইন কালচারাল ইনস্টিটিউট, রামু, কক্সবাজার।
(তথ্যসূত্র: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০)