নিচের কোনটি ক্রিয়াজাত বিশেষণের উদাহরণ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: হারানো সম্পত্তি
সঠিক উত্তর
সঠিক উত্তর: হারানো সম্পত্তি
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ক্রিয়াজাত বিশেষণের উদাহরণ- হারানো সম্পত্তি।
----------
• বিশেষণ:
- যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে বিশেষণ পদ বলে।
• ক্রিয়াজাত বিশেষণ:
- ক্রিয়া থেকে গঠিত বিশেষণ।
- উদাহরণ:
- হারানো সম্পত্তি, খাবার পানি, অনাগত দিন।
অন্যদিকে,
• অনুকার অব্যয়জাত বিশেষণ:
- অনুকার শব্দ থেকে গঠিত বিশেষণ।
- উদাহরণ:
- কনকনে শীত, শনশনে হাওয়া, ধিকিধিকি আগুন, টসটসে ফল, তকতকে মেঝে।
• তদ্ধিতান্ত বিশেষণ:
- প্রকৃতির সঙ্গে তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত বিশেষণ।
- উদাহরণ:
- জাতীয় সম্পদ, নৈতিক বল, মেঠো পথ।
• উপসর্গযুক্ত বিশেষণ:
- উপসর্গ যোগে গঠিত বিশেষণ।
- উদাহরণ:
- নিখুঁত কাজ, অপহৃত সম্পদ, নির্জলা মিথ্যে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন