মূল বিষয়বস্তুতে যান

নিচের কোনটি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম নয়?

সঠিক উত্তর

UNIX

সঠিক উত্তর: UNIX

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১ নম্বর

নিচের কোনটি Anti- Virus Software নয়?

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

সহজভাবে বললে, MS-DOS, PC-DOS and UNIX এই তিনটি অবশ্যই বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম ।
কিন্তু, Linux OS Family তে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম এবং চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম উভয়ই আছে।

লিনাক্স (LINUX):

লিনাক্সের কোনাে একক মালিক নেই। একে ওপেন সাের্স অপারেটিং সিস্টেম বলে। ইউনিক্স অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করার সময় ফিনল্যান্ডের যুবক লিনাস টারবােন্ডাস লিনাক্স অপারেটিং সিস্টেমটির উদ্ভাবন করেন যা ইন্টারনেটের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হয় । উন্মুক্ত সাের্স কোর্ড ভিত্তিক এ অপারেটিং সিস্টেমের বিভিন্ন সংস্করণ ব্যক্তিগত ও বাণিজ্যিকভাবে বাজারে পাওয়া যাচ্ছে। এগুলাের মধ্যে রেডহ্যাট লিনাক্স, ক্যালডেরা, ফেডােরা, উবুন্টু সর্বাধিক জনপ্রিয়।

লিনাক্স অপারেটিং সিস্টেমের চিত্রভিত্তিক ও বর্ণভিত্তিক দুটো ভার্সনই বাজারে পাওয়া যায়।

উৎসঃ কম্পিউটার অ্যাপ্লিকেশন, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০২১ সংস্করণ)

যেমন -
বর্ণভিত্তিক Linux অপারেটিং সিস্টেমঃ Slackware, Arch Linux ইত্যাদি।
চিত্রভিত্তিক Linux অপারেটিং সিস্টেমঃ Ubuntu, Mint, Chrome OS ইত্যাদি।

অন্যদিকে,
UNIX সর্বাপেক্ষা পুরাতন অপারেটিং সিস্টেম যা ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে কিন টমসন এবং ডেনিস রিচি প্রথম ইউনিট অপারেটিং সিস্টেম রচনা করেন। UNIX একটি বর্ণ বা কমান্ডভিত্তিক অপারেটিং সিস্টেম।

এই প্রশ্নের ক্ষেত্রে স্পেসিফিক উত্তর - UNIX
কিন্তু অপশনে UNIX না থাকলে Linux উত্তর হবে, যেহেতু এটা বর্ণভিত্তিক হতেও পারে। প্রশ্নের ধরন ও অপশন বিবেচনা করে উত্তর দিতে হবে।

Character User Interface Operating System (CUI) হলো বর্ণ বা কমান্ডভিত্তিক অপারেটিং সিস্টেম।
এখানে কি-বোর্ডের সাহায্যে বিভিন্ন বর্ণ টাইপ করে এবং কি-বোর্ডের বিভিন্ন কি ব্যবহার করে নির্দেশ প্রদান করা হয়।
যেমনঃ MS-DOS, PC-DOS and UNIX ইত্যাদি। পাশপাশি Linux এর ব্যাপারে উপরে বলা হয়েছে।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. Windows NT
  2. UNIX সঠিক
  3. Mac OS
  4. Linux

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1নিচের কোনটি Anti- Virus Software নয়?
  2. 2

    RFID বলতে বোঝায়?

  3. 3কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
  4. 4নিচের কোনটি output device নয়?
  5. 5নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল