মেধাবী
Toggle menu

পাকিস্তানের দু'অংশের জন্য 'দুই অর্থনীতি তত্ত্ব' কে ঘোষণা করেন?

সঠিক উত্তর
অধ্যাপক আবদুর রাজ্জাক

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

পাকিস্তানের দু'অংশের জন্য 'দুই অর্থনীতি তত্ত্ব' অধ্যাপক আবদুর রাজ্জাক ঘোষণা করেন।

দুই অর্থনীতি তত্ত্ব:

- পাকিস্তানের কেন্দ্রীয় সরকার তত্ত্ব দেয় যে, রাষ্ট্রের এক এলাকায় যে খরচ বা বিনিয়োগ হবে, অর্থনীতিটি অবিচ্ছেদ্য হওয়ায় তার সুফল দুইটি এলাকাতেই উপভোগ করা যাবে।
- এ তত্ত্বের প্রথম প্রতিবাদ গড়ে উঠে ১৯৫৬ সালে চট্টগ্রামে একটি নিখিল পাকিস্তান অর্থনীতি সম্মেলনে।
- বাঙালি অর্থনীতিবিদ ড. মাজহারুল হক, ড. আবু সাদেক এবং ড. মির্জা নূরুল হুদা-এ তত্ত্বের অসারতা প্রমাণ করেন।
- অধ্যাপক আবদুর রাজ্জাক উক্ত তত্ত্বের প্রতিবাদে দুই অর্থনীতি তত্ত্ব ঘোষণা করেন।

⇒ অর্থনৈতিক শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক প্রতিক্রিয়া গড়ে ওঠে।
- ১৯৬০-এর দশকের মাঝামাঝি সময়ে পার্লামেন্টের এমন কোন অধিবেশনই চলেনি যেখানে বৈষম্য বিষয়টি প্রধান আলোচ্য বিষয় ছিল না।
- ১৯৬২ সালে আইয়ুবের সামরিক শাসন প্রত্যাহারের পর ছাত্র ও রাজনৈতিক নেতারা বাঙালি অর্থনীতিবিদদের সঙ্গে যোগ দিয়ে বৈষম্যের পূর্ব পাকিস্তানের প্রধান রাজনৈতিক ইস্যুতে পরিণত করেন।
- ১৯৬৬ সালের গ্রীষ্মে লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক নেতাদের গোলটেবিল বৈঠকে আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে উত্থাপিত ঐতিহাসিক ছয় দফা কর্মসূচী মূলত: আঞ্চলিক অসমতাকে ভিত্তি করেই রচিত হয়।
- ছয়দফার তিনটি দফা অর্থ, রাজস্ব ও বৈদেশিক বাণিজ্য নীতি নির্ধারণের ক্ষমতা অঞ্চলগুলোর হাতে অর্পণের দাবি জানানো হয়।
- এতে আঞ্চলিক বৈষম্য রোধ ও সম্পদ পাচার রহিত করার লক্ষে পাকিস্তানের দু'অঞ্চলের মধ্যে পৃথক মুদ্রা চালুর প্রস্তাব করা হয়।

উৎস: ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

অধ্যাপক আবদুর রাজ্জাক সঠিক
অর্থনীতিবিদ এম.এল. কোরেশী
শেখ মুজিবুর রহমান
আইয়ুব খান

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড