বাংলা অভিধানের রচয়িতা কে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ
সঠিক উত্তর
সঠিক উত্তর: ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• বাংলা অভিধান' বা বাংলার আঞ্চলিক ভাষার অভিধান প্রণয়নে ড. মুহাম্মদ শহীদুল্লাহ্র অবদান অবিস্মরণীয়। তার সম্পাদনায় বাংলা একাডেমি থেকে 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' প্রকাশিত হয়।
• 'আঞ্চলিক ভাষার অভিধান':
- 'আঞ্চলিক ভাষার অভিধান' বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপভাষার একটি সংকলন গ্রন্থ। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ্র সম্পাদনায় ১৯৬৫ সালে এটি প্রথম প্রকাশিত হয়। বাংলাদেশের আঞ্চলিক ভাষাসমূহের সংকলন-জাতীয় গ্রন্থ এটিই প্রথম।
- ১৯৪৭ সালে দেশভাগের পর বাংলাদেশের আঞ্চলিক ভাষাসমূহের একটি সংকলন প্রকাশ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় এবং এ উদ্দেশ্যে বাংলা একাডেমির তত্ত্বাবধানে তিন খণ্ডে সমাপ্ত একটি অভিধান প্রণয়ন প্রকল্প গ্রহণ করা হয়।
- ১৯৫৮ সালের প্রথম দিকে এ প্রকল্পের কাজ শুরু হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, উচ্চ বিদ্যালয়, সাময়িক পত্রিকা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নিকট আবেদনপত্র প্রেরণের মাধ্যমে শব্দ সংগ্রহ করা হয়। ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা, খুলনা, পাবনা, সিলেট, চট্টগ্রাম, ফরিদপুর, রংপুর, যশোর, বাখেরগঞ্জ, বগুড়া, কুষ্টিয়া, দিনাজপুর, নোয়াখালী, পার্বত্য চট্টগ্রাম ও করাচি অঞ্চল থেকে ৪৫৩ জন সংগ্রাহকের মাধ্যমে মোট ১,৬৬,২৪৬টি আঞ্চলিক শব্দ সংগৃহীত হয়। সংশোধন ও বিচার-বিবেচনার পর এ থেকে প্রায় পঁচাত্তর হাজারের মতো শব্দ সংকলনের জন্য গৃহীত হয়।
অন্যদিকে,
-----------------
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক এবং “বাংলাদেশের সাহিত্য সম্রাট” নামে পরিচিত।
গ) কাজী নজরুল ইসলাম তিনি বাংলা সাহিত্যের “জাতীয় কবি” ও বিদ্রোহী কবি। তাঁর প্রধান অবদান কবিতা, গান, ছোটগল্প ও উপন্যাসে।
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের সবচেয়ে বড় ব্যক্তিত্ব। তিনি কবিতা, গান, উপন্যাস, নাটক, ছোটগল্প, প্রবন্ধ, ভ্রমণকাহিনি ইত্যাদি প্রায় সব শাখায় অসামান্য অবদান রেখেছেন। কিন্তু তিনি কোনো অভিধান রচনা করেননি।
উৎস: বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন