মূল বিষয়বস্তুতে যান

সম্প্রতি প্রথমবারের মতো কার্বন কর আদায় শুরু করেছে কোন দেশ? (জুন, ২০২৬)

সঠিক উত্তর

তাইওয়ান

সঠিক উত্তর: তাইওয়ান

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাম্প্রতিক বিষয়াবলি ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- তাইওয়ান প্রথমবারের মতো বড় কার্বন নিঃসরণকারী প্রতিষ্ঠানের কাছ থেকে কার্বন কর আদায় শুরু করেছে।
- এই করকে দেশটিতে ‘কার্বন লেভি’ নামে অভিহিত করা হচ্ছে।
- উদ্যোগটি পরিচালনা করছে তাইওয়ানের পরিবেশ মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন প্রশাসন।
- যেসব বিদ্যুৎ, গ্যাস ও উৎপাদনকারী প্রতিষ্ঠান বছরে ২৫ হাজার টনের বেশি CO₂ নিঃসরণ করে, তাদের এই কর দিতে হবে।
- প্রতি টন কার্বন নিঃসরণের জন্য সাধারণ হারে ৩০০ নিউ তাইওয়ান ডলার কর নির্ধারণ করা হয়েছে।
- যেসব প্রতিষ্ঠান নিজস্ব কার্বন হ্রাস পরিকল্পনা জমা দেবে, তারা প্রতি টনে ৫০ বা ১০০ নিউ তাইওয়ান ডলারে ছাড় পাবে।
- ২০২৫ সালে তাইওয়ানের ২৪৭টি প্রতিষ্ঠান এই কর ব্যবস্থার আওতায় এসেছে।
- কার্বন কর থেকে আদায় হওয়া অর্থ নতুন গঠিত ‘গ্রিনহাউজ গ্যাস রিডাকশন ম্যানেজমেন্ট ফান্ড’-এ জমা হবে।
- তাইওয়ানের লক্ষ্য হলো ২০৫০ সালের মধ্যে দেশটিকে সম্পূর্ণ নিট-জিরো পর্যায়ে নিয়ে যাওয়া।
- তাইওয়ানের এই উদ্যোগ বিশ্বব্যাপী জলবায়ু নীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, কারণ দেশটি সেমিকন্ডাক্টর ও প্রযুক্তি সরবরাহ শৃঙ্খলে বড় ভূমিকা রাখে।

তথ্যসূত্র - বণিক বার্তা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. থাইল্যান্ড
  2. তাইওয়ান সঠিক
  3. সুইজারল্যান্ড
  4. জার্মানি

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল