মূল বিষয়বস্তুতে যান

নিচের কোনটি সুধীন্দ্রনাথ দত্তের কাব্যগ্রন্থ নয়?

সঠিক উত্তর

কুলায় ও কালপুরুষ

সঠিক উত্তর: কুলায় ও কালপুরুষ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

সুধীন্দ্রনাথ দত্তের কাব্যগ্রন্থ নয়- কুলায় ও কালপুরুষ।
- এটি সুধীন্দ্রনাথ দত্তের প্রবন্ধগ্রন্থ।
------------
সুধীন্দ্রনাথ দত্ত:
- সুধীন্দ্রনাথ দত্ত ছিলেন বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও পত্রিকা সম্পাদক।
- তিনি ১৯০১ সালের ৩০ অক্টোবর কলকাতার হাতীবাগানে জন্মগ্রহণ করেন।
- তিনি ১৯৩১ থেকে ১২ বছর ‘পরিচয়’ পত্রিকার সম্পাদক ছিলেন।
- এছাড়া স্টেটসম্যান পত্রিকায় কাজ করেন।
- এবং সবুজপত্র-পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন।
- সাহিত্যজগতে তিনি আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি।
- ত্রিশের দশকের রবীন্দ্রপ্রভাবমুক্ত কবিদের মধ্যে তিনি বিশেষভাবে উল্লেখযোগ্য।
- তাঁর কবিতায় মননশীলতা, ব্যক্তিস্বাতন্ত্র্য, নাগরিক চেতনা ও দার্শনিক ভাবনা প্রধান বৈশিষ্ট্য হিসেবে দেখা যায়।
- তিনি ফরাসি কবি মালার্মে-র প্রতীকী কাব্যধারা দ্বারা প্রভাবিত ছিলেন।
- তিনি ১৯৬০ সালের ২৫ জুন কলকাতায় মৃত্যুবরণ করেন।

• তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ:

• কাব্যগ্রন্থ:
- তন্বী,
- অর্কেস্ট্রা,
- ক্রন্দসী,
- উত্তরফাল্গুনী,
- সংবর্ত,
- দশমী।

• প্রবন্ধগ্রন্থ:
- স্বগত,
- কুলায় ও কালপুরুষ।

• তাঁর অনুবাদগ্রন্থ: প্রতিধ্বনি।

উৎস:
বাংলাপিডিয়া;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ক্রন্দসী
  2. কুলায় ও কালপুরুষ সঠিক
  3. সংবর্ত
  4. অর্কেস্ট্রা

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল