শুধু মেইনফ্রেম কম্পিউটারে ইউনিক্স ব্যবহার করা যায়
বিস্তারিত ব্যাখ্যা
এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
ইউনিক্স (Unix): ১৯৬৯ সালে Ken Thompson AT&T-এর বেল ল্যাবরেটরি হতে মিনি কম্পিউটার PDP-7 এর জন্য সহজ, সরল এবং তুলনামূলকভাবে ছোট আকারের ইউনিক্স নামে একটি অপারেটিং সিস্টেম তৈরি করেন। আইনগত বাধার কারণে ১৯৭৬ সালের পূর্ব পর্যন্ত Unix কেবলমাত্র AT&T-ই ব্যবহার করতাে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সহযােগিতায় ১৯৭৬ সালে ইউনিক্স প্রথম পাবলিক ভার্সন UNIX-6 বের হয়। ১৯৭৮ সালে বের হয় Unix-7। ইউনিক্স একটি চমৎকার অপারেটিং সিস্টেম। একসঙ্গে একাধিক অপারেটর কাজ করতে পারে। সেজন্য এটিকে মাল্টি ইউজার বলা হয়। আবার একই সঙ্গে বহুকাজ এবং একটি মনিটরকে বহু মনিটরের ন্যায় ব্যবহার করা যায় বলে এই সিস্টেমকে মাল্টিটাস্কিং (Multitasking)-ও বলে। মেইনফ্রেম কম্পিউটার থেকে শুরু করে মাইক্রোকম্পিউটারে ইউনিক্স ব্যবহার করা যায়। উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
সকল অপশন
রেফারেন্স মাত্র
ক
১৯৬৯ সালে Ken Thompson ইউনিক্স অপারেটিং সিস্টেম তৈরি করেন
খ
ইউনিক্স অপারেটিং সিস্টেমে একসঙ্গে একাধিক অপারেটর কাজ করতে পারে
গ
শুধু মেইনফ্রেম কম্পিউটারে ইউনিক্স ব্যবহার করা যায়
সঠিক