যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি ১৮০৩ সালে ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল?
সঠিক উত্তর
সঠিক উত্তর: লুইজিয়ানা
সঠিক উত্তর
সঠিক উত্তর: লুইজিয়ানা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যটি ১৮০৩ সালে ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল।
------------
• লুইজিয়ানা ক্রয়:
- ১৮০৩ সালে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, যা হলো লুইজিয়ানা ক্রয়।
- তৎকালীন প্রেসিডেন্ট থমাস জেফারসন চেয়েছিলেন মিসিসিপি নদীর তটে অবস্থিত নিউ অরলিন্স বন্দর ব্যবহার করার অধিকার নিশ্চিত করতে।
- তখন এই বিশাল এলাকা ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট-এর শাসনে ছিল।
- নেপোলিয়ন ইউরোপের যুদ্ধের খরচ মেটাতে অর্থের সংকটে ছিলেন এবং ফরাসি সাম্রাজ্য উত্তর আমেরিকায় রক্ষা করা কঠিন মনে করেছিলেন।
- ফলে তিনি পুরো লুইজিয়ানা অঞ্চল যুক্তরাষ্ট্রকে বিক্রির প্রস্তাব দেন।
- ৩০ এপ্রিল ১৮০৩ সালে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ফ্রান্সের নিকট থেকে লুইজিয়ানা অঙ্গরাজ্যটি ক্রয় করে।
- এই ক্রয়ের ফলে রাতারাতি যুক্তরাষ্ট্রের আয়তন প্রায় দ্বিগুণ হয়ে যায়।
- এবং দেশটি পশ্চিমে রকি পর্বতমালা পর্যন্ত বিস্তৃত হয়।
- লুইজিয়ানা ক্রয় যুক্তরাষ্ট্রকে একটি মহাদেশীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে।
- এবং এটি ইতিহাসে অন্যতম সস্তা ও গুরুত্বপূর্ণ 'রিয়েল এস্টেট ডিল' হিসেবে বিবেচিত হয়।
উৎস: Britannica [link].
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন