মূল বিষয়বস্তুতে যান

বৃহদার্থে 'আ' প্রত্যয়যুক্ত শব্দ কোনটি?

সঠিক উত্তর

ডিঙা

সঠিক উত্তর: ডিঙা

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

→ বৃহদার্থে 'আ' প্রত্যয়যুক্ত শব্দ - 'ডিঙা'।

• বাংলা তদ্ধিত প্রত্যয় - 'আ':

অবজ্ঞার্থে:
- চোর + আ = চোরা,
- কেষ্ট + আ = কেষ্টা।

বৃহদার্থে:
- ডিঙি + আ = ডিঙা (সপ্তডিঙা মধুকর)।

সদৃশ অর্থে:
- বাঘ + আ= বাঘা,
- হাত + আ = হাতা।

'তাতে আছে' বা 'তার আছে' অর্থে:
- জল + আ = জলা,
- গোদ + আ = গোদা।

সমষ্টি অর্থে:
- বিশ + আ = বিশা,
- বাইশ + আ = বাইশা (মাসের বাইশা > বাইশে)।

স্বার্থে:
- জট + আ = জটা,
- চাক + আ = চাকা।

ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে:

- হাজির + আ = হাজিরা,
- চাষ + আ = চাষা।

জাত ও আগত অর্থে:
- মহিষ>ভইস + আ = ভয়সা (ঘি),
- দখিন + আ = দখিনা > দখনে (হাওয়া)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. জলা
  2. ডিঙা সঠিক
  3. বাঘা
  4. চাকা

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল