মেধাবী
Toggle menu

২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে কবে? [এপ্রিল, ২০২৫]

সঠিক উত্তর
২ জুন, ২০২৫

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বাজেট ২০২৫-২৬:
- জুলাই গণ-অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের এটি হবে প্রথম বাজেট।
- প্রতি অর্থবছরে জুন মাসের কোনো বৃহস্পতিবার বাজেট ঘোষণার রেওয়াজ থাকলেও এবার এর ব্যতিক্রম হচ্ছে।
- ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করা হবে ২ জুন, ২০২৫ সোমবার।
- ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দেওয়া হতে পারে।
- মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে ১ নম্বর অগ্রাধিকারে রেখে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সাজাচ্ছে সরকার।
- সূত্র জানায়, নতুন বাজেটে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার ঘোষণা থাকবে।
- চলতি অর্থবছরের মতো আগামী অর্থবছরেও বাজেট–ঘাটতি জিডিপির ৫ শতাংশের নিচে রাখা হবে।

উল্লেখ্য,
- বর্তমানে দেশে রাজনৈতিক সরকার ও কার্যকর সংসদ না থাকায়, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই বাজেট টেলিভিশনের মাধ্যমে উপস্থাপন করবেন।​
- সর্বশেষ ২০০৭-০৮ সালে টেলিভিশনে ভাষণের মাধ্যমে দুটি বাজেট ঘোষণা করেছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [Link]

সকল অপশন

রেফারেন্স মাত্র

১ জুন, ২০২৫
২ জুন, ২০২৫ সঠিক
৫ জুন, ২০২৫
৬ জুন, ২০২৫

প্রশ্ন তথ্য

বিষয়
সাম্প্রতিক বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড