রাজনৈতিক দলের আদর্শ ও কর্মসূচির পক্ষে কী গড়ে তোলা হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: জনমত
সঠিক উত্তর
সঠিক উত্তর: জনমত
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
রাজনৈতিক দলের ভূমিকা
১।নেতৃত্ব তৈরি :
• রাজনৈতিক দলের প্রধানই দলের নেতা।
• দলের নেতৃত্ব জাতীয় ও স্থানীয়—উভয় পর্যায়ে গড়ে ওঠে।
• স্থানীয় পর্যায়ের নেতারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ের নেতা হতে পারেন।
• রাজনৈতিক দল ও জনগণ যৌথভাবে নেতৃত্ব তৈরি করে।
২। সরকার গঠন :
• রাজনৈতিক দলের প্রধান কাজ হলো সরকার গঠন করা।
• গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল সরকার গঠন করে।
৩। জনমত গঠন :
• রাজনৈতিক দল তাদের আদর্শ ও কর্মসূচির পক্ষে জনমত গঠন করে।
• জনমত গঠনের জন্য সভা, মিছিল ও গণযোগাযোগের কর্মসূচি গ্রহণ করে।
৪। রাজনৈতিক শিক্ষাদান :
• রাজনৈতিক দল জনগণকে তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সচেতন করে।
• নির্বাচনের সময় দলীয় কর্মসূচি ব্যাখ্যা করে।
• অন্যান্য দলের কার্যক্রমের গঠনমূলক সমালোচনা করে।
• জনগণ বিভিন্ন দলের মতামত, আলোচনা ও সমালোচনা থেকে রাষ্ট্র পরিচালনা সম্পর্কে ধারণা লাভ করে।
৫। গঠনমূলক বিরোধিতা :
• নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করে।
• দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল আইনসভায় বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করে।
• বিরোধী দলের প্রধান দায়িত্ব হলো গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুলত্রুটি তুলে ধরা।
৬। সামাজিক ঐক্য প্রতিষ্ঠা :
• সমাজে বিভিন্ন ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষের স্বার্থ ভিন্ন হতে পারে।
• রাজনৈতিক দল এসব ভিন্ন স্বার্থকে একত্রিত করে কর্মসূচিতে রূপ দেয়।
• ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দল জনগণের সমর্থন চায়।
• ক্ষমতায় গিয়ে দল তাদের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নীতি প্রণয়ন করে।
• নীতির সফল বাস্তবায়নের ওপর সামাজিক ঐক্য প্রতিষ্ঠা অনেকাংশে নির্ভর করে।
উৎস: পৌরনীতি ও নাগরিকতা-৯ম শ্রেণি, নবম ও দশম শ্রেণি।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন