মূল বিষয়বস্তুতে যান

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত ‘পদ্মরাগ’ উপন্যাসের প্রেক্ষাপট কী?

সঠিক উত্তর

নারীবাদী ও সমাজসংস্কারমূলক পরিপ্রেক্ষিত

সঠিক উত্তর: নারীবাদী ও সমাজসংস্কারমূলক পরিপ্রেক্ষিত

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

'পদ্মরাগ' উপন্যাসের প্রেক্ষাপট:
- পদ্মরাগ বেগম রোকেয়া রচিত একটি উপন্যাস।
- ‘পদ্মরাগ’ (১৯২৪) একটি নারীবাদী ও সমাজসংস্কারমূলক উপন্যাস।
- এই উপন্যাসটি নারীশিক্ষা, অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং পুরুষতান্ত্রিক সমাজ থেকে নারীর মুক্তি নিশ্চিত করার ধারণাকে কেন্দ্র করে রচিত।

- উপন্যাসের কাহিনির মূল কেন্দ্র ‘তারিণী-ভবন’, একটি নারীশ্রম, যেখানে বিভিন্ন ধর্ম ও বর্ণের নির্যাতিত নারীরা আশ্রয় নিয়ে আত্মনির্ভরশীল হয়ে ওঠে। এতে নারীদের ব্যক্তিত্ব বিকাশ, শিক্ষা ও সামাজিক শৃঙ্খল ভাঙার আহ্বান প্রতিফলিত হয়েছে। সমাজের বিভিন্ন স্তরে নারীর ওপর প্রয়োগ হওয়া অত্যাচার, বিশ্বাসঘাতকতা ও অবরোধের চিত্রও ফুটিয়ে তোলা হয়েছে। ‘তারিণী-ভবন’-এর মাধ্যমে রোকেয়া দেখিয়েছেন যে ধর্ম-বর্ণ নির্বিশেষে নারীরা একত্রে মিলেমিশে একটি আদর্শ ও সমৃদ্ধ সমাজ গঠন করতে পারে। উপন্যাসে সিদ্দিকা (ছদ্মনাম) চরিত্রটি নারীজাগরণের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে, যিনি আত্মবিশ্বাস, শিক্ষা ও নিজের প্রচেষ্টার মাধ্যমে ভাগ্য গড়ে তোলেন এবং নারীর স্বাবলম্বিতার গুরুত্ব প্রমাণ করেন।
------------------------------------
• বেগম রোকেয়া:
- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন সাহিত্যিক, শিক্ষাব্রতী, সমাজসংস্কারক এবং নারী জাগরণ ও নারীর অধিকার আন্দোলনের পথিকৃৎ।
- তিনি ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ ইউনিয়নে সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা জহীরুদ্দীন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের এবং মাতা রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী।
- তাকে বাংলা নারী জাগরণের অগ্রদূত বলা হয়।

- নারী শিক্ষা ও অধিকার বিস্তারে তার অবদান চিরস্মরণীয়।
- ১৯১৬ সালে তিনি আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন, যা মুসলিম মেয়েদের মধ্যে সচেতনতা ও অধিকার আদায়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- স্বামীর মৃত্যুর পর তিনি নারীশিক্ষা ও সমাজসেবায় নিজেকে নিবেদিত করেন।
- ১৯০৯ সালে তিনি ভাগলপুরে ‘সাখাওয়াৎ মেমোরিয়াল গার্লস স্কুল’ প্রতিষ্ঠা করেন।

- বেগম রোকেয়া অসংখ্য প্রবন্ধ, ছোটগল্প, কবিতা, ব্যঙ্গাত্মক রচনা ও অনুবাদ গ্রন্থ রচনা করেছেন।
- তিনি Sultana’s Dream নিজেই বাংলায় অনুবাদ করেছেন ‘সুলতানার স্বপ্ন’ নামে।
- ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতায় তাঁর মৃত্যু হয়।

• রোকেয়ার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে:
- মতিচূর (প্রবন্ধ),
- সুলতানার স্বপ্ন (নকশাধর্মী রচনা),
- পদ্মরাগ (উপন্যাস),
- অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ)।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর;
বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মুক্তিযুদ্ধকালীন গ্রামীণ জীবন
  2. নারীবাদী ও সমাজসংস্কারমূলক পরিপ্রেক্ষিত সঠিক
  3. বাংলার মধ্যবিত্ত নারী জীবনের মনস্তত্ত্ব
  4. শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণ

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল