মূল বিষয়বস্তুতে যান

'সোমবার থেকে পরীক্ষা শুরু।' এখানে 'সোমবার থেকে' কোন কারকে কোন বিভক্তি?

সঠিক উত্তর

অপাদানে পঞ্চমী

সঠিক উত্তর: অপাদানে পঞ্চমী

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• সোমবার থেকে পরীক্ষা শুরু।

• অপাদান কারক দ্বারা কোনো কিছু থেকে বিচ্ছেদ, উৎপত্তি, সূচনাবিন্দু বা উৎস বোঝায়। এখানে পরীক্ষার শুরুর সময় বা সূচনা-বিন্দু বোঝাতে 'সোমবার থেকে' ব্যবহৃত হয়েছে। তাই 'সোমবার থেকে' অপাদান কারকে পঞ্চমী বিভক্তির উদাহরণ।

--------------------
• অপাদান কারক:
যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
যেমন:
বিচ্যুত:
গাছ থেকে পাতা পড়ে।
মেঘ থেকে বৃষ্টি পড়ে।

গৃহীত:
- সুক্তি থেকে মুক্তো মেলে।
- দুধ থেকে দই হয়।

জাত:
- জমি থেকে ফসল পাই।
- খেজুর রসে গুড় হয়।

বিরত: পাপে বিরত হও।
দূরীভূত: দেশ থেকে পঙ্গপাল চলে গেছে।
রক্ষিত: বিপদ থেকে বাঁচাও।
আরম্ভ: সোমবার থেকে পরীক্ষা শুরু।
ভীত: বাঘকে ভয় পায় না কে?

অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, হতে, থেকে, দিয়া, দিয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. অধিকরণে পঞ্চমী
  2. করণে পঞ্চমী
  3. অপাদানে পঞ্চমী সঠিক
  4. কর্মে পঞ্চমী

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল