'তার টাকা আছে বলে সে গর্বিত।' - এটি কোন ধরনের বাক্য?
সঠিক উত্তর
সঠিক উত্তর: জটিল বাক্য
সঠিক উত্তর
সঠিক উত্তর: জটিল বাক্য
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
‘তার টাকা আছে বলে সে গর্বিত।’ - এটি জটিল বাক্যের উদাহরণ।
• জটিল বাক্য:
- একটি প্রধান বাক্যের সঙ্গে অধীনস্থ এক বা একাধিক খণ্ডবাক্য সাধারণভাবে বা কোনো অনুসর্গী সমুচ্চয়ী অব্যয় বা সাপেক্ষ সর্বনাম দিয়ে যুক্ত হয়ে পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হলে তাকে জটিল বা মিশ্র বাক্য বলে।
- জটিল বাক্য গঠিত হয় প্রধান বা স্বাধীন বাক্য এবং এক বা একাধিক আশ্রিত বাক্য এর সংযোগে।
- যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যাঁরা-তাঁরা, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবুও, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে অধীন বাক্যগুলো যুক্ত হয়ে জটিল বাক্য গঠন করে।
• মিশ্র বা জটিল বাক্যের কিছু উদাহরণ:
- 'যে বইটি আমি কিনেছি, সেটি খুব দামি।'
- ‘যে পরিশ্রম করে, সেই সফলতা লাভ করে।’
- ‘যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে।’
- 'তার টাকা আছে বলে সে গর্বিত।'
- ‘যে ব্যক্তির মাথায় বুদ্ধি নেই, সে পরের সমালোচনায় উদ্ধত হয়।’
- ‘সবাই জানেন যে, কালো টাকার মালিকগণ সুখী হন না।’
- ‘লেখাপড়া বিষয়ে তার যে গভীর অনুরাগ ছিল, একথা বলা যায় না।’
উৎস:
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষার ব্যাকরণ, মাহবুবুল আলম;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন