জাতীয় শিশু দিবস: - ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাঙালির মুক্তির সংগ্রামের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান। - তাঁর সাহসী ও আপসহীন নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতাসংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালি জাতি। - তিনি ছিলেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা এবং বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা। - শিশুদের প্রতি বঙ্গবন্ধুর মমতা ছিল অপরিসীম। - তাই তাঁর জন্মদিনকে শিশুদের জন্য উৎসর্গ করে ১৭ মার্চ জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে - - অটিজম দিবস ২ এপ্রিল। - মানবাধিকার দিবস ১০ ডিসেম্বর। - জাতীয় টিকা দিবস ৭ জানুয়ারি। - জাতীয় গ্রন্থাগার দিবস ৫ ফেব্রুয়ারি।