জাতিসংঘ সনদ কার্যকর হয় কোন তারিখে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ২৪ অক্টোবর, ১৯৪৫
সঠিক উত্তর
সঠিক উত্তর: ২৪ অক্টোবর, ১৯৪৫
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
'জাতিসংঘ সনদ' (UN Charter):
- স্বাক্ষরিত হয় : ২৬ জুন ১৯৪৫ সালে, সান ফ্রান্সিসকোতে।
- তখন ৫০টি দেশ এতে স্বাক্ষর করেছিল।
- পোল্যান্ড সেই সম্মেলনে উপস্থিত থাকতে পারেনি, তবে তাদের জন্য সনদে জায়গা রাখা হয়েছিল। পরবর্তীতে ১৫ অক্টোবর ১৯৪৫ সালে পোল্যান্ড স্বাক্ষর করার মাধ্যমে প্রতিষ্ঠাতা সদস্যের মর্যাদা পায়।
- মোট ৫১টি দেশ কে প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ বলা হয়।
- ২৪ অক্টোবর ১৯৪৫ সালে এই সনদ কার্যকর হয়।
উল্লেখ্য,
- সনদে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে এবং এটি ১৯টি অধ্যায়ে বিভক্ত।
- এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অধ্যায় ৭, যেখানে শান্তির প্রতি হুমকি, শান্তিভঙ্গ ও আগ্রাসন মোকাবেলার বিধান রয়েছে।
- সনদের মূল উদ্দেশ্য ছিল ভবিষ্যৎ প্রজন্মকে যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা করা, মৌলিক মানবাধিকার নিশ্চিত করা, আন্তর্জাতিক আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং সকল জাতির জীবনমান উন্নয়নে সহযোগিতা করা।
উৎস: UN Charter ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন