বানৌজা শের-ই-বাংলা: - আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত পটুয়াখালীর কলাপাড়ায় নৌ বাহিনীর জন্য নৌ ঘাঁটি ‘বানৌজা শের-ই-বাংলা’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। - ১২ জুলাই, ২০২৩ তারিখে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘাঁটির উদ্বোধন করেন। - এ সময় ৪টি পেট্রোল ক্রাফট স্কোয়াড্রন ও ৪টি যুদ্ধ জাহাজ উদ্বোধন করা হয়। - খুলনা শিপইয়ার্ড লিমিটেড নির্মিত পেট্রোল ক্রাফট স্কোয়াড্রনগুলো হলো শহীদ দৌলত, শহীদ ফরিদ, শহীদ মহিব্বুল্লাহ, শহীদ আখতার উদ্দিন। - চারটি ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি (এলসিইউ) হলো বানৌজা ডলফিন, তিমি, টুনা ও পেঙ্গুইন। - প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে এসব জাহাজে আনুষ্ঠানিকভাবে অপারেশনাল কার্যক্রম শুরু হচ্ছে। - নবনির্মিত এলসিইউ সমূহ আশ্রয়ণ-৩ প্রকল্পের আওতায় রোহিঙ্গা জনগোষ্ঠীকে চট্টগ্রাম থেকে ভাসানচরে স্থানান্তর ও তাদের নিত্য প্রয়োজনীয় রসদ সরবরাহসহ বিভিন্ন কার্যক্রমে নিয়োজিত থাকবে। - নবনির্মিত এ সব জাহাজ ও ঘাঁটি কমিশনিংয়ের মাধ্যমে এ অঞ্চলে অবৈধ মৎস্য আহরণ রোধ, চোরাচালান দমন, মানবপাচার রোধ, জলদস্যুতা এবং মাদক পাচার রোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, - ২০১৩ সালের ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির নামফলক উন্মোচন করেন।