শেখ জামাল - ১৯৫৪ সালের ২৮ এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ জামাল।
- ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন করেন তিনি।
- শেখ জামাল ছিলেন লং কোর্সের প্রথম ব্যাচের কমিশন্ড অফিসার।
- ১৯৭৪ সালে শেখ জামাল যুগোস্লাভিয়ার মিলিটারি অ্যাকাডেমিতে ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করেন।
- এরপর ব্রিটেনের স্যান্ডহার্স্ট অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণ শেষে দেশে ফিরে ঢাকা সেনানিবাসে
দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগদান করেন।
- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ জামালও গৃহবন্দি হন। পরে সেখান থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন।
- ১৯৭৫ সালের ১৫ অগাস্ট রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ জামালকেও হত্যা করে ঘাতকরা।
সূত্র- বাংলাদেশ আওয়ামীলীগের ওয়েবসাইট।