মূল বিষয়বস্তুতে যান

''সমাজে দয়ার চেয়ে দায়ের জোর বেশি'' -বাক্যটির যৌগিক রূপান্তর কী হবে?

সঠিক উত্তর

সমাজে দয়ার জোর বেশি নয়, বরং দায়ের জোর বেশি।

সঠিক উত্তর: সমাজে দয়ার জোর বেশি নয়, বরং দায়ের জোর বেশি।

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• যৌগিক বাক্য:
দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে।
এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু,অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে।
কমা(, ), সেমিকোলন(ঃ), কোলন( ; ), ড্যাশ( -) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।
সরল বাক্যকে যৌগিক বাক্যে পরিণত করতে:
- যৌগিক বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়ার প্রয়োজন হয়।
- এজন্য সরলবাক্যকে যৌগিক বাক্য করতে হলে সরল বাক্যের মাঝখানের অসমাপিকা ক্রিয়াকে সমাপিকা ক্রিয়া রূপান্তর করতে হয়। সরল বাক্যে একটি মাত্র ক্রিয়া থাকলে যৌগিক বাক্য গঠনের সময়ে আরেকটি ক্রিয়া তৈরি করে নিতে হয়।
- সরল বাক্যকে যৌগিক বাক্যে পরিণত করতে হলে সরল বাক্যের কোন অংশকে নিরপেক্ষ বাক্যে রূপান্তর করতে হয়।

----------------------
• সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর:
সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হলে বাক্যের মৌলিক অর্থ বা মূল অর্থ অপরিবর্তিত রেখে নিচের সাধারণ সূত্রগুলো অবল্মবন করতে হবে হবে-
যেমন,
• বাক্যের পরিবর্তন হলেও বাক্যের মূল অর্থের পরিবর্তন হয় না।
সরল বাক্য: সমাজে দয়ার চেয়ে দায়ের জোর বেশি।
যৌগিক বাক্য: সমাজে দয়ার জোর বেশি নয়, বরং দায়ের জোর বেশি।

• সরল বাক্যের অসমাপিকা ক্রিয়াকে সমাপিকা ক্রিয়া দ্বারা স্বনির্ভর খণ্ডবাক্যে পরিণত করতে হয়।
যেমন,
সরল বাক্য: গুহাটা হইতে বাহির হইয়া আসিয়া ধড়ে প্রাণ আসিল।
যৌগিক বাক্য: গুহাটা হইতে বাহির হইলাম, তবেই ধড়ে প্রাণ আসিল।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ- নবম ও দশম শ্রেণি (সংস্করণ -২০১৯)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সমাজে দয়ার জোর বেশি না হলেও দায়ের জোর বেশি।
  2. সমাজে দয়ার জোর বেশি নয়, বরং দায়ের জোর বেশি। সঠিক
  3. যেহেতু সমাজে দয়ার জোর বেশি নয়, সেহেতু দায়ের জোর বেশি।
  4. সমাজে দায়ের এবং দয়ার জোর বেশি।

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল