মূল বিষয়বস্তুতে যান

হেনলি পাসপোর্ট সূচকে বিশ্বে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের?

সঠিক উত্তর

জাপান

সঠিক উত্তর: জাপান

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাম্প্রতিক বিষয়াবলি ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

♣ হেনলি পাসপোর্ট সূচক:
• ১০ জানুয়ারি, ২০২৪ তারিখে বিশ্বের ১৯৯টি দেশকে অন্তর্ভুক্ত করে পাসপোর্ট সূচক প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হেনলি অ্যান্ড পার্টনার্স’।
• পাসপোর্ট সূচকে কিছু কিছু দেশ যৌথ অবস্থান পাওয়ায় হেনলি মোট ১০৪টি অবস্থান নির্ধারণ করেছে।
• সূচকে শীর্ষ অবস্থানে যৌথভাবে রয়েছে – ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর, স্পেন (৬টি দেশ)।
• এই ছয়টি দেশের নাগরিকরা ১৯৪টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।
• সূচকে বাংলাদেশের অবস্থান - ৯৭তম।
• বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিশ্বের ৪২টি দেশে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়।
• এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপ।
• সূচকে ৫৮তম স্থানে থাকা মালদ্বীপের নাগরিকরা ৯৪টি দেশে ভিসামুক্ত অথবা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।
• প্রতিবেশী দেশ ভারত ৮০তম স্থানে রয়েছে। ভারতের নাগরিকরা বিশ্বের ৬২টি দেশে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।
• সূচকে সর্বনিম্ন দেশ – আফগানিস্তান। ভিসা ছাড়া ২৮ দেশে ভ্রমণ করতে পারেন।

উৎস: সাম্প্রতিক সমাচার (ফেব্রুয়ারি)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. জাপান সঠিক
  2. চীন
  3. সুইডেন
  4. দক্ষিণ কোরিয়া

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল