‘সধবার একাদশী' প্রহসনটিতে কোন বিষয়টি ব্যঙ্গ করা হয়েছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: নব্য যুবকদের মদ্যপান ও বেশ্যাসক্তি
সঠিক উত্তর
সঠিক উত্তর: নব্য যুবকদের মদ্যপান ও বেশ্যাসক্তি
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• সধবার একাদশী:
- সধবার একাদশী হলো দীনবন্ধু মিত্র রচিত একটি বিখ্যাত প্রহসন।
- এটি ১৮৬৬ সালে প্রকাশিত হয়।
- এই প্রহসনে ঊনবিংশ শতাব্দীর ইংরেজি শিক্ষিত নব্য যুবকদের মদ্যপান, বেশ্যাসক্তি ও নৈতিক অবক্ষয় ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে। সে সময় একশ্রেণির যুবকের জীবন সুরাপান ও বারবণিতা-আসক্তির কারণে বিপর্যস্ত হয়ে পড়েছিল; নাটকটি সেই সামাজিক সংকটেরই চিত্র। নাটকের নায়ক নিমচাঁদ প্রতিভাবান হলেও জীবনে ব্যর্থতা, অধঃপতন ও আত্মগ্লানিতে ভোগে। তার চরিত্রের মাধ্যমে ব্যক্তিগত ট্র্যাজেডি ও সামাজিক অবক্ষয় একসঙ্গে ফুটে উঠেছে।
- উল্লেখযোগ্য চরিত্র-
- নিমচাঁদ,
- অটলবিহারী,
- কেনারাম,
- জীবনচন্দ্র,
- সৌদামিনী,
- গিন্নী,
- কাঞ্চন।
--------------
• দীনবন্ধু মিত্র:
- দীনবন্ধু মিত্র ১৮৩০ সালে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌবেড়িয়া গ্রামের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম ছিল গন্ধর্বনারায়ণ।
- ১৮৭১ সালে লুসাই যুদ্ধ চলাকালে তিনি কাছাড় অঞ্চলে ডাক বিভাগের দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেন।
- এই কাজের স্বীকৃতিস্বরূপ সরকার তাঁকে ‘রায়বাহাদুর’ উপাধি দেয়।
- তাঁর শ্রেষ্ঠ রচনা ও নাটক হলো ‘নীলদর্পণ’।
• দীনবন্ধু মিত্রের প্রহসন:
- সধবার একাদশী,
- বিয়ে পাগলা বুড়ো।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন