মেধাবী
Toggle menu

বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে?

সঠিক উত্তর
বেগম কবিতা খানম

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

প্রথম নারী নির্বাচন কমিশনার:
- বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।
- ৬ ফেব্রুয়ারি, ২০১৭ সালে সাবেক সচিব কে এম নূরুল হুদার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্য বিশিষ্ট কমিশনের সদস্য তিনি।
- বেগম কবিতা খানম ১৯৫৭ সালে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন।
- ২০১৩ সালে তিনি রাজশাহী জেলা ও দায়রা জজ হিসেবে অবসর গ্রহণ করেন।

উল্লেখ্য,
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৮ এর আওতায় বাংলাদেশ নির্বাচন কমিশন স্থাপিত হয়েছে।
- সংবিধানের বিধানবলী সাপেক্ষে প্রধান নির্বাচন কমিশনার ও কোন নির্বাচন কমিশনারের মেয়াদ তাঁর কার্যভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছর।
- বর্তমান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
- স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি এম ইদ্রিস।
- তাঁর কমিশনের মেয়াদ ছিল ১৯৭২ সালের ৭ জুলাই থেকে ১৯৭৭ সালের ৭ জুলাই।
- ১৯৭৩ সালের ৭ মার্চ প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই কমিশনের অধীনে।

উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

বেগম রোজিনা আক্তার
বেগম ফারজানা ইসলাম
বেগম কবিতা খানম সঠিক
বেগম রোকেয়া হায়দার

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড