আলীগড় আন্দোলন:
- আলীগড় আন্দোলনের প্রবক্তা ছিলেন স্যার সৈয়দ আহমদ খান।
- ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর ভারতীয় মুসলমানরা রাজনৈতিক ও সামাজিকভাবে এক গভীর সংকটে পড়ে।
- এই পরিস্থিতিতে সৈয়দ আহমদ খান মুসলমানদের উন্নয়নের জন্য পাশ্চাত্য শিক্ষার প্রসার এবং ইংরেজদের সাথে সহযোগিতার পথ বেছে নেন।
- তিনি মুসলমানদের ইংরেজি শিক্ষা গ্রহণে উৎসাহিত করেন এবং ধর্মীয় গোঁড়ামি দূর করার চেষ্টা করেন।
- আলীগড় মুসলিম কলেজ (বর্তমানে আলীগড় বিশ্ববিদ্যালয়) প্রতিষ্ঠার মাধ্যমে তিনি আলীগড় আন্দোলনের সূচনা করেন।
- তার লেখালেখি, বক্তৃতা এবং শিক্ষামূলক প্রচেষ্টার মাধ্যমে মুসলমান সমাজে নতুন যুগের সূচনা হয়।
- এই আন্দোলন মুসলমানদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেয় এবং তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনে।
সূত্র: ইতিহাস, ২য় পত্র, এইচ এস সি - বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।