সম্প্রতি কোন সময়কালকে 'নজরুল বর্ষ' হিসেবে ঘোষণা করা হয়েছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ২৫ মে, ২০২৬ - ২৫ মে, ২০২৭
সঠিক উত্তর
সঠিক উত্তর: ২৫ মে, ২০২৬ - ২৫ মে, ২০২৭
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• নজরুল বর্ষ:
- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও বৈপ্লবিক দর্শন নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ২৫ মে, ২০২৬ থেকে ২৫ মে, ২০২৭ সাল পর্যন্ত সময়কালকে 'নজরুল বর্ষ' হিসেবে ঘোষণা করা হয়েছে।
- ২০২৬ সালের ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তীর তিন দিনব্যাপী রাষ্ট্রীয় অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্যোগের ঘোষণা দেন।
• কাজী নজরুল ইসলাম:
- জন্ম: ২৪ মে ১৮৯৯ সাল। (১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ)
- জন্মস্থান: চুরুলিয়া, বর্ধমান, পশ্চিমবঙ্গ।
- তিনি বাংলা সাহিত্য ও সংগীতের এক অমর ব্যক্তিত্ব।
- ছেলেবেলায় তিনি লেটো গানের দলে যোগ দেন।
- পরে বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুলে লেখাপড়া করেন।
- কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- ১৯১৭ সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’ এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
- মাত্র চল্লিশ বছর বয়সে কবি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন।
- ১৯৭২ সালের ২৪ মে কবিকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে আনা হয়।
- তাঁকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়।
- ১৯৭৬ সালের জানুয়ারি মাসে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশ সরকার বাংলাদেশের নাগরিকত্ব প্রদান এবং ২১ ফেব্রুয়ারি ‘একুশে পদকে’ ভূষিত করে।
- ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩) ঢাকার পিজি হাসপাতালে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদ-সংলগ্ন প্রাঙ্গণে তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
তথ্যসূত্র: কালের কণ্ঠ, প্রথম আলো ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
রেফারেন্স মাত্র
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন