নিখিল ভারত সাহিত্য সংঘ ১৯৩২ সালে কায়কোবাদকে নিচের কোন উপাধিতে ভূষিত করে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: বিদ্যাভূষণ
সঠিক উত্তর
সঠিক উত্তর: বিদ্যাভূষণ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• নিখিল ভারত সাহিত্য সংঘ ১৯৩২ সালে কায়কোবাদকে বিদ্যাভূষণ উপাধিতে ভূষিত করে।
• কায়কোবাদ:
- কায়কোবাদ আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি।
- তাঁর প্রকৃত নাম কাজেম আল কোরেশী।
- তিনি ১৮৫৭ সালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- মাত্র তের বছর বয়সে তিনি বিরহ-বিলাপ (১৮৭০) রচনা করেন, যা তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
- তাঁর অশ্রুমালা একটি গীতিকাব্য এবং মহাশ্মশান একটি মহাকাব্য।
- মহাশ্মশান কাব্যটি পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনি অবলম্বনে রচিত।
- বাংলা সাহিত্যে কায়কোবাদের বিশেষ গুরুত্ব হলো—
- তিনি বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম মহাকাব্য রচয়িতা এবং প্রথম সনেট রচয়িতা।
- এ কারণে বাংলা মুসলিম সাহিত্যধারায় তিনি অগ্রগণ্য স্থান অধিকার করে আছেন।
- সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৩২ সালে নিখিল ভারত সাহিত্য সংঘ তাঁকে ‘কাব্যভূষণ’, ‘বিদ্যাভূষণ’ ও ‘সাহিত্যরত্ন’ উপাধিতে ভূষিত করে।
- বাংলা সাহিত্যের এই বিশিষ্ট কবি ১৯৫১ সালের ২১ জুলাই মৃত্যুবরণ করেন।
- কায়কোবাদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে-
- কুসুমকানন,
- অশ্রুমালা,
- মহাশ্মশান,
- শিবমন্দির,
- এবং অমিয়ধারা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন