বর্তমানে ক্যারিবিয়ান অঞ্চলে মোট কয়টি স্বাধীন দেশ রয়েছে? [জুলাই, ২০২৬]
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১৩টি
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১৩টি
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ক্যারিবিয়ান অঞ্চল / Caribbean:
- ক্যারিবিয়ান অঞ্চল মূলত ক্যারিবিয়ান সাগর, এর চারপাশের দ্বীপপুঞ্জ এবং উপকূলবর্তী এলাকা নিয়ে গঠিত একটি বৈচিত্র্যময় অঞ্চল, যা উত্তর ও দক্ষিণ আমেরিকার মাঝামাঝি অবস্থিত।
- এই অঞ্চলটি দীর্ঘদিন ইউরোপীয় উপনিবেশ ছিল।
- বর্তমানে এই অঞ্চলে ১৩টি স্বাধীন দেশ এবং বেশ কিছু দ্বীপ যুক্ত্রাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং নেদারল্যান্ডসের নিয়ন্ত্রণে রয়েছে (যেমন: পুয়ের্তো রিকো, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, আরুবা)। 
⇒ অবস্থান ও সীমানা: এটি মেক্সিকো উপসাগর এবং উত্তর আমেরিকার মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্বে, মধ্য আমেরিকার পূর্বে এবং দক্ষিণ আমেরিকার উত্তরে অবস্থিত।
- আয়তন: প্রায় ১০,৬৩,০০০ বর্গমাইল (২৭,৫৩,০০০ বর্গকিমি)।
⇒ দ্বীপের সংখ্যা: এই অঞ্চলে ৭,০০০-এর বেশি দ্বীপ, রিফ এবং কে (Cays) রয়েছে, যা সামগ্রিকভাবে 'ওয়েস্ট ইন্ডিজ' (West Indies) নামে পরিচিত। দ্বীপগুলোকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়:
• বৃহত্তর অ্যান্টিলিস (Greater Antilles): কিউবা, জ্যামাইকা, হিস্পানিওলা (হাইতি ও ডোমিনিকান প্রজাতন্ত্র) এবং পুয়ের্তো রিকো।
• ক্ষুদ্রতর অ্যান্টিলিস (Lesser Antilles): বার্বাডোস, ত্রিনিদাদ ও টোবাগো, বাহামা এবং অন্যান্য ছোট ছোট দ্বীপরাষ্ট্র।
• লুকায়ান দ্বীপপুঞ্জ (Lucayan Archipelago): বাহামা এবং টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ।
তথ্যসূত্র: i) Britannica
ii) World Atlas
iii) World Population Review
iv) CARICOM Official
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন