'সংলগ্নতা' বোঝাতে বিশেষ্য পদের দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে কোন শব্দগুচ্ছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: পাথরে পাথরে
সঠিক উত্তর
সঠিক উত্তর: পাথরে পাথরে
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• সংলগ্নতা বোঝাতে বিশেষ্য পদের দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে 'পাথরে পাথরে' শব্দগুচ্ছে।
---------
• পদের দ্বিরুক্তি:
- একই বিভক্তিযুক্ত পদের পরপর দুইবার ব্যবহৃত হওয়াকে পদের দ্বিরুক্তি বা পদাত্মক দ্বিরুক্তি বলে।
- বাংলা ভাষায় বিশেষ্য, বিশেষণ, সর্বনামসহ বিভিন্ন পদের দ্বিরুক্ত প্রয়োগ দেখা যায়।
- অনেক ক্ষেত্রে বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিরুক্তি বহুবচন, দ্রুততা, দীর্ঘকালীনতা, সংযোগ, স্বল্পতা ইত্যাদি অর্থ প্রকাশ করে।
• বিশেষ্য পদের দ্বিরুক্তি
ক. দ্রুততা অর্থে:
- সঙ্গে সঙ্গে, রাতে রাতে, হাতে হাতে ইত্যাদি।
খ. দীর্ঘকালীনতা অর্থে:
- চলতে চলতে, হেসে হেসে, ঘণ্টায় ঘণ্টায়, কথায় কথায় ইত্যাদি।
গ. সংযোগ বা সংলগ্নতা বোঝাতে:
- বুকে বুকে, পাথরে পাথরে, কাঠে কাঠে ইত্যাদি।
ঘ. সর্বদা লেগে থাকার ভাব বোঝাতে:
- কাছে কাছে, পাশে পাশে, পিছনে পিছনে, পায় পায় ইত্যাদি।
উৎস: বাংলা ২য় পত্র, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন