মেধাবী
Toggle menu

স্বভাবতই নিচের কোন শব্দে মূর্ধন্য-ষ হয়েছে?

সঠিক উত্তর
পাষাণ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- স্বভাবতই মূর্ধন্য-ষ হয়েছে- পাষাণ শব্দে
- সর্বদা মূর্ধন্য-ষ ব্যবহৃত হয় এমন কয়েকটি শব্দ: অভিলাষ, আভাষ, ষাট, বিষয়, পাষাণ, পোষ, হর্ষ ইত্যাদি।

ষ-ত্ব বিধানের নিয়ম:
- শব্দের বানানে দন্ত-স ও মূর্ধন্য-ষ বসানোর নিয়মকে 'ষ-ত্ব বিধান' বলে।
- খাঁটি বাংলা, দেশি, বিদেশি এবং তদ্ভব শব্দের বানানে মূর্ধন্য-ষ ধ্বনির ব্যবহার নেই।
- যে সকল তৎসম শব্দের মূল বানানে 'মূর্ধন্য-ষ' রয়েছে সে সকল শব্দের বাংলা বানানে 'মূর্ধন্য-ষ' হয়।
- তৎসম শব্দের ট- বর্গের অঘোষ ধ্বনি তথা 'ট ঠ' এর প-বর্গের শিস্‌ ধ্বনিরূপে 'মূর্ধন্য-ষ' বসে।
যেমন- ইষ্ট, তুষ্ট, নষ্ট, পিষ্ট, রুষ্ট ইত্যাদি।
- ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর সাধারণত 'স'-এর বদলে 'ষ' হয়।
- বাংলা ভাষায় দেশি-বিদেশি উপসর্গসমূহের মধ্যে ই-কারান্ত- ‘অধি, অভি, প্রতি, পরি’ এবং উ-কারান্ত- ‘অনু, সু’-এর পরে 'ষ' বসে।
যেমন- পরি + কার = পরিষ্কার।
- সন্ধিতে বিসর্গযুক্ত 'ই-কার' কিংবা 'উ-কার' এর পর 'ক খ প ফ' বর্ণগুলোর যেকোনো একটি থাকলে বিসর্গের স্থানে 'ষ' হবে।
যেমন- পুরঃ + কার = পুরষ্কার।

উৎস: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি (ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

নষ্ট
পাষাণ সঠিক
পুরষ্কার
পরিষ্কার

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড