সম্প্রতি, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘কৌশলগত জ্বালানি সহযোগিতা’ চুক্তি কত তারিখে স্বাক্ষরিত হয়েছে? [জুন, ২০২৬]
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১৪ মে, ২০২৬
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১৪ মে, ২০২৬
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত জ্বালানি সহযোগিতা/ স্ট্র্যাটেজিক এনার্জি কো-অপারেশন MoU:
- বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ‘কৌশলগত জ্বালানি সহযোগিতা’ বিষয়ক একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
- চুক্তি অনুযায়ী, বাংলাদেশ মার্কিন বাজার থেকে সাশ্রয়ী মূল্যে ও দীর্ঘমেয়াদী টেকসই সরবরাহ শৃঙ্খলের অধীনে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG), এলপিজি (LPG) এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানি করতে পারবে।
⇒ তারিখ: ১৪ মে, ২০২৬
⇒ স্থান: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
⇒ স্বাক্ষরকারী:
• যুক্তরাষ্ট্রের পক্ষে: জ্বালানি সচিব ক্রিস রাইট।
• বাংলাদেশের পক্ষে: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
⇒ উদ্দেশ্য: বাংলাদেশ বর্তমানে কাতার বা ওমানের মতো সীমিত কয়েকটি দেশের ওপর এলএনজি (LNG) আমদানিতে নির্ভরশীল। এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের ওপর একক নির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা জোরদার করা হবে। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সংঘাতের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের মাঝে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য,
- এর আগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সম্পাদিত বাণিজ্য ফ্রেমওয়ার্ক ( Agreement on Reciprocal Trade (ART)) অনুযায়ী, আগামী ১৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের জ্বালানি পণ্য ক্রয়ের পরিকল্পনা রয়েছে বাংলাদেশের।
তথ্যসূত্র: বাসস, ডেইলি স্টার ও যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়।
রেফারেন্স মাত্র
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন