মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে 'মায়েস্ত্রো' নামে পরিচিত কে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: অ্যালান গ্রিনস্প্যান
সঠিক উত্তর
সঠিক উত্তর: অ্যালান গ্রিনস্প্যান
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে 'মায়েস্ত্রো':
- মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে 'মায়েস্ত্রো' নামে পরিচিত হলেন অ্যালান গ্রিনস্প্যান (Alan Greenspan)।
- তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক 'ফেডারেল রিজার্ভ'-এর দীর্ঘকালীন (১৯৮৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং তাঁর দক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য এই উপাধিতে ভূষিত হন।
• উইলিয়াম ম্যাকচেসনি মার্টিনের পর দ্বিতীয় দীর্ঘতম সময় ফেডের চেয়ারম্যান ছিলেন অ্যালান গ্রিনস্প্যান। প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ১৯৮৭ সালে প্রথম তাঁকে এই পদে নিয়োগ দেন। পরে প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশ তাঁকে পুনর্নিয়োগ করেন।
- অ্যালান গ্রিনস্প্যান ২০০৬ সালে অবসরের সময় সর্বকালের অন্যতম সেরা ফেড চেয়ারম্যান হিসেবে প্রশংসিত হয়েছিলেন। কিন্তু অবসরের মাত্র দুই বছর পর শুরু হওয়া ভয়াবহ আর্থিক সংকটের জন্য সমালোচিতও হন তিনি।
- অ্যালান গ্রিনস্প্যান ১৯৮৭ সালের আগস্ট থেকে ২০০৬ সালের জানুয়ারি পর্যন্ত ফেডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং এই সময়ে তিনি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেন। মূল্যস্ফীতির আশঙ্কা সত্ত্বেও সুদের হার না বাড়ানোর সিদ্ধান্ত দেশটির দীর্ঘমেয়াদি সমৃদ্ধি নিশ্চিত করতে সহায়তা করে এবং তাঁকে অর্থনীতির ‘মায়েস্ত্রো’ হিসেবে খ্যাতি এনে দেয়।
- ২০০৬ সালে ৮০ বছর বয়সে ফেড ছাড়ার পর তিনি ‘গ্রিনস্প্যান অ্যাসোসিয়েটস’ নামে নিজস্ব পরামর্শক প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে পরামর্শ দিয়ে নতুন কর্মজীবন শুরু করেন।
উৎস: প্রথম আলো।
রেফারেন্স মাত্র
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন