শব্দ গঠনের প্রক্রিয়া নয় কোনটি
সঠিক উত্তর
সঠিক উত্তর: উক্তি
সঠিক উত্তর
সঠিক উত্তর: উক্তি
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• শব্দ গঠন প্রক্রিয়া নয়- উক্তি।
• শব্দ গঠন প্রক্রিয়া:
শব্দের অর্থ-বৈচিত্র্যের জন্য নানাভাবে তার রূপ-রূপান্তর সাধন করা হয়। এভাবে বিভিন্ন অর্থে ব্যবহার-উপযোগী করে তোলার জন্যে শব্দ তৈরির প্রক্রিয়াই হলো শব্দগঠন। অর্থাৎ ছোট ও সহজ শব্দ বা পদের সাহায্যে বড় ও জটিলতর শব্দ তৈরির প্রক্রিয়াকে বলে শব্দগঠন।
বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ গঠিত হয় উপসর্গ ও প্রত্যয়ের মাধ্যমে। উপসর্গ ও প্রত্যয় ছাড়া শব্দ গঠনের আরো কিছু প্রক্রিয়া রয়েছে। এর মধ্যে প্রধান প্রক্রিয়া হলো সমাস, যার মাধ্যমে একাধিক শব্দ এক শব্দে পরিণত হয়। যেমন ‘হাট’ ও ‘বাজার' শব্দ দুটি সমাসবদ্ধ হয়ে হয় ‘হাটবাজার’। এছাড়া কোনো শব্দের দ্বৈত ব্যবহারে নতুন শব্দ গঠিত হলে তাকে বলে শব্দদ্বিত্ব। যেমন ‘ঠক' ও 'ঠক’ মিলে গঠিত হয় ‘ঠকঠক’, একইভাবে ‘অঙ্ক’ ও অনুরূপ ধ্বনি ‘টঙ্ক' মিলে হয় ‘অঙ্কটঙ্ক’।
শব্দ গঠনের এই বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে নিচে আলোচনা করা হলো:
১. ‘কলালাপ” শব্দটি নির্মিত হয়েছে সন্ধিঘটিত নিয়মে।
২. ‘বিকল' শব্দটি গঠিত হয়েছে উপসর্গযোগে।
৩. ‘কলুষ' শব্দটি তৈরি হয়েছে প্রত্যয়ঘটিত নিয়মে।
৪. 'কলুষ' থেকে 'কলুষিত' হয়েছে পদ পরিবর্তনের মাধ্যমে।
৫. 'কলকারখানা' শব্দটি তৈরি হয়েছে সমাসঘটিত নিয়মে।
৬. 'কলকল' শব্দটি গঠিত হয়েছে শব্দদ্বিত্ব-এর সাহায্যে।
৭. 'কলির সন্ধ্যা' পদগুচ্ছ গঠিত হয়েছে বাগ্বিধি বা প্রবাদ-প্রবচন রূপে।
উৎস: ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ এবং উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন