'আল-আকসা' মসজিদ কোথায়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: জেরুজালেম
সঠিক উত্তর
সঠিক উত্তর: জেরুজালেম
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
আল-আকসা মসজিদ:
- আল আকসা মসজিদ ফিলিস্তিনের প্রাচীন জেরুজালেম শহরে অবস্থিত।
- আল-আকসা কোনো একক ভবন বা মসজিদ নয়, বরং ১৪.৪ হেক্টর (৩৬ একর) জায়গাজুড়ে থাকা একটি পুরো প্রাঙ্গণ। আল আকসা প্রাঙ্গণটি মুসলিম, ইহুদি ও খ্রিস্টান তিন ধর্মের মানুষের কাছেই পবিত্র স্থান।
• মুসলিমদের জন্য:
- মুসলিমদের কাছে এটি মক্কা ও মদিনার পর ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। আল আকসা মসজিদটি 'মসজিদুল আকসা' বা 'বাইতুল মুকাদ্দাস' নামে পরিচিত মুসলিমদের কাছে।
- এটি মুসলিমদের প্রথম কিবলা। কাবা শরিফ প্রধান কিবলা হওয়ার আগে, মুসলিমরা এই আল-আকসা মসজিদের দিকে মুখ করেই নামাজ আদায় করতেন।
- মুসলমানরা বিশ্বাস করেন, নবী মুহাম্মদ মিরাজের রাতে কাবা শরিফ থেকে প্রথমে আল আকসায় এসেছিলেন এবং মিরাজে গমনের আগে এখানে সব নবীদের সঙ্গে নামাজের সময় ইমাম হিসেবে নামাজ আদায় করেন। এই প্রাঙ্গণের 'কুব্বাত আল-সাখরা' বা ডোম অব দ্য রক-এর ভেতরে সেই পবিত্র পাথরটি রয়েছে, যেখান থেকে মেরাজের যাত্রা শুরু হয়েছিল।
• ইহুদিদের জন্য:
- ইহুদিদের কাছে এটি পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান, যাকে তারা 'টেম্পল মাউন্ট' বা উপাসনালয় পর্বত বলে। ইহুদি বিশ্বাস মতে, এই স্থানের একটি পবিত্র পাথরকে কেন্দ্র করে ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছিলেন এবং এখান থেকেই প্রথম মানব আদমকে তৈরি করা হয়েছিল। চুনাপাথর দিয়ে বানানো প্রাচীন এই দেয়ালটি 'প্লেস অফ উইপিং' বা 'কান্নার জায়গা' নামেও পরিচিত। তারা মনে করে, তিন হাজার বছর আগে রাজা সোলেমান এখানে প্রথম উপাসনালয় নির্মাণ করেছিল, যেটি ধ্বংস করেছিল ব্যাবিলনীয়রা।
- বর্তমানে এই প্রাঙ্গণের পশ্চিম পাশে থাকা একটি দেয়াল বা 'ওয়েস্টার্ন ওয়াল' (Western Wall) প্রাচীন সেই উপাসনালয়ের একমাত্র অবশিষ্ট অংশ, যেখানে ইহুদিরা সমবেত হয়ে প্রার্থনা করেন।
• খ্রিস্টানদের জন্য:
- খ্রিস্টানদের কাছে এই স্থানটি যীশু খ্রিস্টের (ঈসা আ.) জীবনের বহু স্মৃতিবিজড়িত স্থান হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খ্রিস্টানরা মনে প্রাণে বিশ্বাস করে এটাই সেই জায়গা যেখানে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন আর এখানকার গুহাতেই তার দেহ রাখা হয়েছিল।
উৎস: BBC.
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন