‘বছির, আজহার' জসীম উদ্দীন রচিত কোন গ্রন্থের চরিত্র?
সঠিক উত্তর
সঠিক উত্তর: বোবা কাহিনী
সঠিক উত্তর
সঠিক উত্তর: বোবা কাহিনী
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ‘বছির, আজহার' জসীম উদ্দীন রচিত বোবা কাহিনী গ্রন্থের চরিত্র।
------------
• ‘বোবা কাহিনী’:
- জসীম উদ্দীনের রচিত একমাত্র উপন্যাস হলো ‘বোবা কাহিনী’। ‘বোবা কাহিনী’ একটি সামাজিক উপন্যাস। এতে মহাজনী শোষণের ফলে গ্রামের প্রান্তিক কৃষক আজহারের ভূমিহীন হয়ে পড়া এবং শহরের সুবিধাবাদী উকিল ও ভণ্ড ধর্মব্যবসায়ীদের হাতে মেধাবী বছিরের নিগ্রহের চিত্র তুলে ধরা হয়েছে। উপন্যাসটিতে জটিল কাহিনি নেই; বরং সরল ও সাদামাটা গ্রামীণ জীবনের বাস্তব চিত্র উপস্থাপিত হয়েছে।
- উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র হলো—
- বছির,
- আজহার,
- আরজান ও
- রহিমুদ্দিন।
----------
• জসীম উদ্দীন:
- জসীম উদ্দীন একজন প্রখ্যাত বাঙালি কবি, শিক্ষাবিদ।
- তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন।
- জসীম উদ্দীনের কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
- জসিমউদ্দীনকে 'পল্লিকবি' বলা হয়।
• তাঁর বিখ্যাত কাব্য:
- সোজন বাদিয়ার ঘাট,
- রাখালী,
- ভোর হইলো দোর খোলো, প্রভৃতি।
- রঙিলা নায়ের মাঝি'- তাঁর গানের সংকলন।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন