[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Website ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
• ইউটিউব (YouTube): - ইউটিউব ভিডিও শেয়ার করার জন্য একটি ওয়েবসাইট। - ইউটিউব ১৪ ফেব্রুয়ারী, ২০০৫ সালে নিবন্ধিত হয়েছিল। - আমেরিকান ই-বাণিজ্য সংস্থা পেপালের তিন প্রাক্তন কর্মী - স্টিভ চেন, চ্যাড হারলি এবং জাবেদ করিম ইউটিউবের প্রতিষ্ঠাতা। - জাবেদ করিম বাংলাদেশী বংশোদ্ভূত। - গুগল ২০০৬ সালের ৯ অক্টোবর ইউটিউব কিনে নেয়। - এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার সান ব্রুনোতে অবস্থিত। - Parent organization: Google; - CEO: নীল মোহন ।
ক্যালিফোর্নিতে আরো কিছু সদরদপ্তর: ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে এক্স (টুইটার) এর সদর দপ্তর অবস্থিত। ক্যালিফোর্নিয়ার ম্যানলো পার্কে ফেসবুকের সদর দপ্তর অবস্থিত। ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউতে লিঙ্কডইন এর সদর দপ্তর অবস্থিত।
উৎস: ১. ব্রিটানিকা. ২. ইউটিউব এর অফিসিয়াল ওয়েবসাইট।