মেধাবী
Toggle menu

”সরকারী নিয়োগ লাভে সুযোগের সমতা” সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে?

সঠিক উত্তর
২৯ নং

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

অনুচ্ছেদ - ২৯নং:
- বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ২৯-এ সরকারি নিয়োগ লাভে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
- এই অনুচ্ছেদে বলা হয়েছে যে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সমান সুযোগ থাকবে এবং কোন নাগরিককে ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জন্মস্থানের কারণে বৈষম্য করা যাবে না।
- বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ২৯ সরকারি নিয়োগ-লাভে সুযোগের সমতা:
- (১) প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ-লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে।
- ২) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোন নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা
পদ-লাভের অযোগ্য হইবেন না কিংবা সেই ক্ষেত্রে তাঁহার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না।

এছাড়াও,
- অনুচ্ছেদ ২৮: ধর্ম, প্রভৃতি কারণে বৈষম্য।
- অনুচ্ছেদ ২৮ (ক): রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী- পুরুষের সমান অধিকার।
- অনুচ্ছেদ ৩০- বিদেশি, খেতাব, প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ।

উৎস: বাংলাদেশ সংবিধান।

সকল অপশন

রেফারেন্স মাত্র

২৮ নং
২৯ নং সঠিক
২৮ (ক)
৩০ নং

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড