প্রতিটি ওয়েব পেজকে শনাক্ত করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: URL
সঠিক উত্তর
সঠিক উত্তর: URL
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?
অপটিক্যাল ফাইবার এক রকমের যোগাযোগ মাধ্যম, এতে সিগন্যাল বা ডাটা আলোর মাধ্যমে একস্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা হয়।
আই সি টি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• URL হলো ওয়েব পেজ বা ওয়েবসাইটের ইউনিক ঠিকানা।
• ওয়েব ডিজাইনের ধারণা:
- ইন্টারনেটের সাথে সংযুক্ত বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন সার্ভারে সংরক্ষিত ফাইলসমূহকে ওয়েব পেজ (Web Page) বলা হয়, যা ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার উপযোগী।
- ওয়েব পেজ সাধারণত HTML (Hyper Text Markup Language) দিয়ে তৈরি করা হয়। তবে বর্তমানে ওয়েব পেজ তৈরিতে XML, DHTML, STML ইত্যাদিও ব্যবহৃত হচ্ছে।
- প্রতিটি ওয়েব পেজের একটি ওয়েব অ্যাড্রেস (URL) থাকে।
• ওয়েব পেজের বৈশিষ্ট্য:
- ওয়েব পেজে লেখা (Text), অডিও, ভিডিও, ছবি, অ্যানিমেশন, ডাটা ইত্যাদি যুক্ত থাকতে পারে।
- একাধিক ওয়েব পেজ একত্রে যুক্ত হয়ে একটি ওয়েবসাইট তৈরি হয়।
- বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থিত সার্ভারে ওয়েব সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানগুলো ওয়েবসাইট সংরক্ষণ করে।
- প্রতিটি ওয়েবসাইটের একটি ইউনিক ওয়েব অ্যাড্রেস (URL) থাকে।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
রেফারেন্স মাত্র
আই সি টি বিষয়ের আরও প্রশ্ন