মূল বিষয়বস্তুতে যান

'গীতি' এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?

সঠিক উত্তর

√গৈ + ক্তি

সঠিক উত্তর: √গৈ + ক্তি

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

সংস্কৃত কৃৎ-প্রত্যয়:
- ক্তি - প্রত্যয় [‘ক' ইৎ(লোপ) ‘তি' থাকে]: √গম্ + ক্তি = √গম্ + তি = গতি (এখানে 'ম' লোপ হয়েছে)।

বিশেষ নিয়ম:
(ক) ক্তি - প্রত্যয় যোগ করলে কোনো কোনো ধাতুর অন্ত ব্যঞ্জনের লোপ হয়।
যথা -
- √মন্ + ক্তি = মতি,
- √রম্ + ক্তি = রতি।

(খ) কোনো কোনো ধাতুর উপধা অ-কারের বৃদ্ধি হয়, অর্থাৎ আ-কার হয়।
যেমন -
- √শ্রম্ + ক্তি = শ্রান্তি (সন্ধিসূত্রে ম > ন),
- √শম্ + ক্তি = শান্তি

(গ) 'চ' এবং 'জ' স্থলে 'ক' হয়।
যেমন -
- √বচ্‌ + ক্তি = উক্তি,
- √মুচ্ + ক্তি = মুক্তি,
- √ভজ্‌ + ক্তি = ভক্তি।

(ঘ) নিপাতনে সিদ্ধ:
- √গৈ + ক্তি = গীতি,
- √সিধ্‌ + ক্তি = সিদ্ধি,
- √বুধ্‌ + ক্তি = বুদ্ধি,
- √শক্‌ + ক্তি = শক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯, ২০২২ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. √গি + ক্তি
  2. √গী + ক্তি
  3. √গে + ক্তি
  4. √গৈ + ক্তি সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল