নিচের কোনটি বিশেষ্য + বিশেষ্য যোগে গঠিত সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: জজসাহেব
সঠিক উত্তর
সঠিক উত্তর: জজসাহেব
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• বিশেষ্য + বিশেষ্য যোগে গঠিত সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ- জজসাহেব।
----------
• সাধারণ কর্মধারয় সমাস:
- সাধারণ কর্মধারয় সমাস হলো এমন সমাস যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদ পূর্বপদে এবং বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদ পরপদে থাকে, এবং সমাসের মূল অর্থ পরপদে প্রতীয়মান হয়।
- এটি উপমান, উপমিত বা মধ্যপদলোপী সমাসের মধ্যে পড়ে না।
- সাধারণ কর্মধারয় সমাসের ব্যাসবাক্য তৈরি করতে সাধারণত ‘যে’, ‘যিনি’ বা ‘হয়’ ব্যবহার করা হয়।
• বিশেষ্য + বিশেষ্য যোগে গঠিত সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ-
- দাদাভাই = যিনি দাদা তিনিই ভাই,
- মৌলভিসাহেব = যিনি মৌলভি তিনিই সাহেব,
- খোকাবাবু = যিনি খোকা তিনিই বাবু,
- খাঁসাহেব = যিনি খাঁ তিনিই সাহেব,
- গুরুদেব = যিনি গুরু তিনিই দেব,
- ঠাকুরদাদা = যিনি ঠাকুর তিনিই দাদা,
- ডাক্তারসাহেব = যিনি ডাক্তার তিনিই সাহেব,
- লাটসাহেব = যিনি লাট তিনিই সাহেব,
- জজসাহেব = যিনি জজ তিনিই সাহেব,
- গোলাপফুল – যা গোলাপ তাই ফুল ইত্যাদি।
---------------
অন্যদিকে,
• বিশেষ্য + বিশেষণ যোগে গঠিত সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ-
- হলুদবাটা = বাটা যে হলুদ,
• বিশেষণ+বিশেষ্য যোগে গঠিত সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ-
- ঝরাপাতা = ঝরা যে পাতা,
• বিশেষণ+বিশেষণ যোগে গঠিত সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ-
- চালাকচতুর = যে চালাক সেই চতুর,
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন