ফ্লোচার্ট ২ ধরণের হয়ে থাকে। যথা i) সিস্টেম ফ্লোচার্ট ii) প্রোগ্রাম ফ্লোচার্ট
• সিস্টেম ফ্লোচার্ট: যে ফ্লোচার্টে ডাটা প্রক্রিয়াকরণ পদ্ধতির বিভিন্ন অংশের মধ্যে প্রক্রিয়াকরণের মধ্যে প্রবাহ দেখানো হয়। এখানে ডাটা গ্রহণ, সংরক্ষণ , প্রক্রিয়াকরণ ও ফলাফল প্রদর্শনের চিত্র দেখানো হয়। কোনো সিস্টেমের কার্যপ্রণালী বুঝতে কতগুলো সিস্টেমের মাধ্যমে ফ্লোচার্ট তৈরী হয়।
• প্রোগ্রাম ফ্লোচার্ট: কম্পিউটার প্রোগ্রাম লেখার জন্য এই ফ্লোচার্ট ব্যবহার করা হয়। এর মাধ্যমে প্রক্রিয়াকরণের ধাপসমূহ বিস্তরভাবে ব্যাখ্যা করা হয়। মূলত সিস্টেম ফ্লোচার্টের চেয়ে প্রোগ্রাম ফ্লোচার্ট ই বেশী ব্যবহৃত হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়