মূল বিষয়বস্তুতে যান

ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়-

সঠিক উত্তর

১৮৫৮ সালে

সঠিক উত্তর: ১৮৫৮ সালে

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাধারণ জ্ঞান ১ নম্বর

বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে ১৮৫৮ সালে।

ইস্ট ইন্ডিয়া কোম্পানি:
- ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামেও পরিচিত ছিল ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথের দেওয়া রাজকীয় সনদের মাধ্যমে গঠিত একটি ব্রিটিশ জয়েন্ট-স্টক কোম্পানি।
- ১৬০৮ সালে কোম্পানিটি বাণিজ্যিক উদ্দেশ্যে সুরাটে প্রথম ঘাঁটি স্থাপন করে।
- মূলত এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাথে মশলা, তুলা, রেশম, নীল, চা এবং আফিম বাণিজ্যের উদ্দেশ্যে এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছিল।
- পরবর্তীতে মুঘল সম্রাট এবং বাংলার নবাবদের কাছ থেকে বাণিজ্য সুবিধা ও করমুক্ত বাণিজ্যের অনুমতি লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
- ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে বিজয়ের পর তারা বাংলার শাসনক্ষমতা দখল করে এবং পরবর্তী এক শতাব্দী ধরে পুরো উপমহাদেশে নিজেদের শাসন ও সামরিক আধিপত্য বিস্তার করে।
- ১৭৬৫ সালে মুঘল সম্রাটের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি (রাজস্ব আদায়ের অধিকার) লাভ করে।

• ১৮৫৭ সালের সিপাহী বিপ্লবের পর কোম্পানির শাসন ব্যবস্থার বিরুদ্ধে তীব্র অসন্তোষ দেখা দেয়।
- সিপাহী বিদ্রোহ সংঘটিত হওয়ার পর ব্রিটিশ পার্লামেন্টে ১৮৫৮ সালের ২ আগস্ট ভারত শাসন আইন নামক একটি আইন পাস করা হয়।
- এই আইনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটানো হয়। ভারতের রাষ্ট্র ক্ষমতা ব্রিটিশ রাজ্যের উপর ন্যস্ত করা হয়। ব্রিটিশ পার্লামেন্ট ও সরকারের নিয়ন্ত্রণে আনা হয়। ব্রিটিশ সরকার ভারত বিষয়ক মন্ত্রকের হাতে এর শাসন ব্যবস্থার কার্যাদি হস্তান্তর করে। ব্রিটিশ গভর্নর জেনারেল ভাইসরয় উপাধি নিয়ে শাসনকার্য পরিচালনা করার নিয়ম প্রবর্তিত হয়।

উৎস: i) বাংলাদেশ স্টাডিজ, বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ১৮৫৭ সালে
  2. ১৮৫৮ সালে সঠিক
  3. ১৮৫৯ সালে
  4. ১৮৬০ সালে

প্রশ্ন তথ্য

শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ব্যাংক
মার্ক
1.00

সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

  2. 2

    সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?

  3. 3

    মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?

  4. 4

    কোন রং বেশী দূর থেকে দেখা যায়?

  5. 5

    ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি সাক্ষরিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল