‘রেডিও বেগম’: - রেডিও বেগম হল একটি আফগান রেডিও স্টেশন। - ২০২১ সালের আন্তর্জাতিক নারী দিবসে যাত্রা শুরু করে নারীদের রেডিও স্টেশন ‘রেডিও বেগম’। - আফগান নারীরাই এই স্টেশনের সমস্ত কন্টেন্ট বা বিষয়বস্তু প্রযোজনা করেন। - ‘অনুমোদনহীনভাবে বিদেশি টেলিভিশন চ্যানেলে কন্টেন্ট সরবরাহ’ ও ‘লাইসেন্সের অপব্যবহার’ করার অভিযোগে এর সম্প্রচার বন্ধ করে দেয় তালেবান সরকার। - সম্প্রতি, স্টেশনটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়েছে।