মেধাবী
Toggle menu

হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয় কোনটি?

সঠিক উত্তর
নন্দিত নরকে

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়- নন্দিত নরকে।

• ‘নন্দিত নরকে’ হুমায়ূন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস।
- উপন্যাসটি প্রখ্যাত সাহিত্যিক আহমদ ছফার উদ্যোগে ১৯৭২ সালে প্রকাশিত হয়। স্বপ্রণোদিত হয়ে এর ভূমিকা লিখে দেন অধ্যাপক আহমদ ছফা।

----------------------
হুমায়ূন আহমেদ:

- হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালে নেত্রকোনা জেলার মোহনগঞ্জে।
- 'নন্দিত নরকে' উপন্যাসের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের আবির্ভাব।
- তাঁর শেষ উপন্যাস দেয়াল। মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট এই উপন্যাসের পটভূমি।
- ১৯৯৪-এ তার নির্মিত প্রথম চলচ্চিত্র বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক আগুনের পরশমণি মুক্তি লাভ করে।
- ১৯ জুলাই ২০১২ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মুক্তিযুদ্ধ বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ:
১. শ্যামল ছায়া (প্রথম),
২. আগুনের পরশমণি,
৩. অনিল বাগচীর একদিন,
৪. ১৯৭১,
৫. জোছনা ও জননীর গল্প প্রভৃতি।

উৎস: বাংলা সাহিত্য, নবম-দশম শ্রেণি; প্রথম আলো এবং বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

শ্যামল ছায়া
জোছনা ও জননীর গল্প
নন্দিত নরকে সঠিক
অনিল বাগচীর একদিন

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা সাহিত্য
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড