মূল বিষয়বস্তুতে যান

‘শবপোড়া' শব্দটিতে কী দোষ দেখা যায়?

সঠিক উত্তর

গুরুচণ্ডালী

সঠিক উত্তর: গুরুচণ্ডালী

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ‘শবপোড়া’ শব্দটিতে গুরুচণ্ডালী দোষ পরিলক্ষিত।

• তৎসম শব্দের সাথে দেশীয় শব্দের প্রয়োগ গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে।
যেমন: শবপোড়া শব্দটিতে- তৎসম + দেশি শব্দের প্রয়োগ ঘটেছে। তাই এটি অশুদ্ধ।
- শব্দটির শুদ্ধরূপ হলো- শবদাহ (তৎসম + তৎসম)।

----------------
• গুরুচণ্ডালী দোষ:
- তৎসম শব্দের সাথে দেশীয় শব্দের প্রয়োগ গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে।
তৎসম শব্দের সঙ্গে দেশি শব্দের প্রয়োগে সৃষ্ট কিছু গুরুচণ্ডালী দোষযুক্ত শব্দের উদাহরণ-

• মড়াদাহ (দেশি + তৎসম) = অশুদ্ধ।
- শুদ্ধ রূপ- মড়াপোড়া (দেশি + দেশি)।

• গরুর শকট (দেশি + তৎসম) = অশুদ্ধ।
- শুদ্ধ রূপ- গরুর গাড়ি (দেশি + দেশি)।

- আবার, সাধু ও চলিত ভাষাকে একসাথে ব্যবহার করে বাক্যের স্বাভাবিকতা নষ্ট করাকেও গুরুচণ্ডালী দোষ বলে।
- এর উদাহরণ- তিনি বড় বজ্জাত ভদ্রলোক।
- ‘তিনি বড় বজ্জাত ভদ্রলোক’- বাক্যটিতে ‘বজ্জাত’ (চলিত ভাষা) আর ‘ভদ্রলোক’ (সাধুভাষা) একসাথে ব্যবহার করা হয়েছে।
- এখানে সাধু ও চলিত ভাষার অপ্রয়োজনীয় মিশ্রণ ঘটেছে, তাই বাক্যটি গুরুচণ্ডালী দোষযুক্ত হয়েছে।

অন্যদিকে,
----------------------
• উপমার ভুল প্রয়োগ:
- উপমার ভুল প্রয়োগ ঘটে যখন তুলনা অপ্রাসঙ্গিক, বেমানান বা অযৌক্তিক হয়।
- উপমার ভুল প্রয়োগ বাক্যের স্বাভাবিকতা নষ্ট করে।
- উপমার ভুল প্রয়োগে অর্থ বোঝায় অসুবিধার সৃষ্টি হয়।
- যেমন- “বিরাট গরু-ছাগলের হাট"- বাক্যটিতে উপমার ভুল প্রয়োগ ঘটেছে।
- কারণ, বিরাট উপমাটি গরু-ছাগলের সাথে বেমানান তুলনা।
- সঠিক প্রয়োগ হবে যখন বলা হবে- 'গরু-ছাগলের বিরাট হাট'।
- 'গরু-ছাগলের বিরাট হাট'- এই বাক্যটিতে বিরাট উপমাটি হাটের সাথে সামঞ্জস্যপূর্ণ।

• দুর্বোধ্যতা:
- দুর্বোধ্যতার কারণে বাক্য তার যোগ্যতা হারাতে পারে।
- যদি বলা হয়- তুমি আমার সাথে প্রপঞ্চ করেছ তাহলে এখানে প্রপঞ্চ শব্দটি দুর্বোধ্যতার সৃষ্টি করে।
- সঠিক প্রয়োগ হবে- তুমি আমার সাথে ধোঁকাবাজি করেছ।

• বাহুল্য দোষ:
- বাহুল্য দোষ হলো বাক্যে প্রয়োজনের অতিরিক্ত শব্দ বা একই অর্থবোধক শব্দ ব্যবহার করা।
- উদাহরণস্বরূপ, "সকল আলেমগণ আজ উপস্থিত", এতে বাহুল্য দোষ রয়েছে, কারণ "সকল" এবং "আলেমগণ" একই অর্থ প্রকাশ করে।

উৎস: ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ এবং মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. আকাঙ্ক্ষার ভুল প্ৰয়োগ
  2. উপমা প্রয়োগে ভুল
  3. গুরুচণ্ডালী সঠিক
  4. দুর্বোধ্যতা

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল