মেধাবী
Toggle menu

নিচের কোনটি 'কূটনৈতিক অধিকার' সম্পর্কিত কনভেনশন?

সঠিক উত্তর
ভিয়েনা কনভেনশন, ১৯৬১

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ভিয়েনা কনভেনশন - ১৯৬১:
- এর পূর্ণনাম - Vienna Convention on Diplomatic Relations।
- এই আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে অন্যান্য দেশে কর্মরত কূটনীতিকদের অধিকার, নিরাপত্তা ও দায়মুক্তি নিশ্চিত করা হয়।
⤇ চুক্তি স্বাক্ষর - ১৮ এপ্রিল, ১৯৬১ সাল।
⤇ চুক্তি কার্যকর - ২৪ এপ্রিল, ১৯৬৪ সাল।
⤇ চুক্তির পক্ষ - ১৯২টি দেশ অনুমোদন করেছে।
(চুক্তি কার্যকর হওয়ার জন্য ২২টি দেশের অনুমোদন প্রয়োজন ছিল।)
⤇ ভিয়েনা কনভেনশনের ৫৩টি অনুচ্ছেদ রয়েছে।

অন্যদিকে,
• বাসেল কনভেনশন:
- বিষাক্ত বা ঝুঁকিপূর্ণ বর্জ্য পদার্থ নিষ্কাশন সংক্রান্ত কনভেনশন বাসেল কনভেনশন।
- কনভেনশনটি ১৯৮৯ সালে স্বাক্ষরিত হয়।
- এটি ১৯৯২ সালে এটি কার্যকর হয়।

• রামসার কনভেনশন:
- ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে ইরানের রামসার শহরে জলাভূমি ও তার সম্পদের সংরক্ষণ ও যথাযথ ব্যবহার বিষয়ক রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়।
- রামসার কনভেনশন কার্যকর হয় ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর।

• ভিয়েনা কনভেনশন-১৯৮৫
- এটি জাতিসংঘের ‘ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ’ বিষয়ক চুক্তি।
- জাতিসংঘ কর্তৃক চুক্তি অনুমোদন/গৃহীত : ২২ মার্চ, ১৯৮৫ সাল।
- চুক্তি কার্যকর : ২২ সেপ্টেম্বর, ১৯৮৮ সাল।
- চুক্তি স্বাক্ষরের স্থান : ভিয়েনা, অস্ট্রিয়া।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

ভিয়েনা কনভেনশন, ১৯৮৫
বাসেল কনভেনশন, ১৯৮৯
ভিয়েনা কনভেনশন, ১৯৬১ সঠিক
রামসার কনভেনশন, ১৯৭১

প্রশ্ন তথ্য

বিষয়
সাম্প্রতিক বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড