মূল বিষয়বস্তুতে যান

রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করে-

সঠিক উত্তর

১৯১৯ সালে

সঠিক উত্তর: ১৯১৯ সালে

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ব্রিটিশ সরকার ৩রা জুন, ১৯১৫ সালে তাঁকে 'নাইটহুড' বা 'স্যার' উপাধি প্রদান করেন।
- পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের (১৩/৪/১৯১৯) প্রতিবাদে ১৯১৯ সালের এপ্রিলে রবীন্দ্রনাথ ঠাকুর 'নাইট' উপাধি ত্যাগ করেন।

• রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- মাত্র পনের বছর বয়সে তাঁর ‘বনফুল’ কাব্য প্রকাশিত হয়।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- তাকে বাংলা সাহিত্যে ছোটগল্পের জনক বলা হয়।
- গীতিকার ও চিত্রশিল্পী হিসেবেও রবীন্দ্রনাথের অবদান অনন্যসাধারণ।
- তিনি মাত্র আট বছর বয়সে 'হিন্দুমেলার উপহার' নামক নিজের প্রথম কবিতা লিখেন।
- তাঁর মোট ৫৬ টি কাব্যগ্রন্থ, ৪টি গীতিপুস্তক, ১১৯ টি ছোটগল্প, ৯টি ভ্রমণ কাহিনী, ২৯টি নাটক, ১৯টি কাব্যনাট্য,২২৩২টি গান ও ২ হাজারের বেশি চিত্রাবলি রয়েছে,
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
- ১৯১৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে ডি. লিট. উপাধি প্রদান করেন।
- ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে ডি. লিট. উপাধি প্রদান করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুর ২ বার ঢাকায় আসেন।
- ১৯২৬ সালের ১০ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়রের কার্জন হলে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রথম বক্তৃতা দেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ১৯১৩ সালে
  2. ১৯১৪ সালে
  3. ১৯১৫ সালে
  4. ১৯১৯ সালে সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল