মেধাবী
Toggle menu

নিখিল ভারত মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?

সঠিক উত্তর
১৯০৬ সালে

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর ঢাকায় ‘নিখিল ভারত মুসলিম লীগ’ প্রতিষ্ঠিত হয়।
- বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ১৯০৬ সালে ঢাকায় অনুষ্ঠিত ‘সর্ব ভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলনে’ ঢাকার তৎকালীন নবাব স্যার সলিমুল্লাহ মুসলমানদের জন্যে একটি পৃথক রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার প্রস্তাব করেন। তার প্রস্তাবের ভিত্তিতেই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
- নওয়াব খাজা সলিমুল্লাহ, নবাব ভিকার-উল মুলক, সুলতান মুহাম্মদ শাহ আগা খান, সৈয়দ আমির আলী প্রমুখের উদ্যোগে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
- সুলতান মুহাম্মদ শাহ আগা খান মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন।
- ‍মুহাম্মদ আলী জিন্নাহ ১৯১৩ সালে মুসলিম ‍লীগে যোগ দেন। ত্রিশের দশকের মাঝামাঝি থেকে জিন্নাহর নেতৃত্বে ‍মুসলিম লীগ ব্রিটিশ ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠে। জিন্নাহ প্রদত্ত দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে মুসলিম লীগের নেতৃত্বে ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়।
(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)

সকল অপশন

রেফারেন্স মাত্র

১৯০১ সালে
১৯০৫ সালে
১৯০৬ সালে সঠিক
১৯১২ সালে

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড