সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র কোন দেশ থেকে তাদের সকল সৈন্য প্রত্যাহারের চেষ্টা চালাচ্ছে? (এপ্রিল-২০২৬)
সঠিক উত্তর
সঠিক উত্তর: সিরিয়া
সঠিক উত্তর
সঠিক উত্তর: সিরিয়া
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার:
- যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে তাদের সব সেনা ধাপে ধাপে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।
- মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল–এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বর্তমানে সিরিয়ায় থাকা প্রায় ১ হাজার মার্কিন সেনাকে শিগগিরই ফিরিয়ে আনা হবে।
- ২০১৪ সালে সিরিয়ায় আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস (ইসলামিক স্টেট)–এর উত্থানের সময় যুক্তরাষ্ট্র সেখানে প্রায় ২ হাজার সেনা মোতায়েন করে।
- তাদের উদ্দেশ্য ছিল আইএস দমন করা এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনা।
- সেই সময় সিরিয়া ও ইরাকের বড় অংশ দখল করে আইএস নিজেদের আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয়।
- বর্তমানে যুক্তরাষ্ট্রের মতে, সিরিয়ায় পরিস্থিতি পরিবর্তিত হয়েছে।
- এবং আইএসের হুমকি আগের মতো শক্তিশালী নয়।
- এছাড়া দেশে তুলনামূলক স্থিতিশীল সরকার গঠিত হওয়ায় সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- ইতোমধ্যে কিছু মার্কিন সেনা ও সামরিক ঘাঁটি সিরিয়া সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উৎস: দৈনিক যুগান্তর [লিঙ্ক]।
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন